রাস্তায় ফেলে রাখা ৯০ বছরের বৃদ্ধর ঠাঁই হলো হাসপাতালে
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০০:৩৩
রাস্তায় ফেলে রাখা ৯০ বছরের বৃদ্ধর ঠাঁই হলো হাসপাতালে
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চোখে দেখতে পারেন না, হাঁটাচলাও করতে পারেন না, বয়স প্রায় ৯০-১০০ ছুঁইছুঁই। এমন এক বৃদ্ধর দেখা মিলেছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে রাস্তার পাশে। শুধু নাম বলতে পারে মতিউর আর ঠিকানা রংপুরে। এর থেকে বেশি কিছু বলতে পারেননা তিনি।


স্থানীয়রা জানান, বুধবার দুপুর ২ টার সময় হিলি চরমাথা মোড় মসজিদের পাশের এক দোকানের কাছে একটি ব্যাটারি চালিত অটো রিকশা তাকে রেখে চলে যায়। এরপর কয়েক স্থানীয় ব্যবসায়ী তাঁকে পাশে মসজিদের ভিতরে রাখে। সেখান তিনি ওই সময় থেকে রাত্রি পর্যন্ত অবস্থান করেন। কিছু জিজ্ঞাসা করলে বলছেন রংপুর থেকে এসেছি যাব পাচঁবিবি বড় মসজিদ। এমন এক বৃদ্ধাকে পরিবারের লোকজন রাস্তার পাশে ফেলে যাবে ভাবতেই গাঁ শিহরে উঠে।যেহেতু ৯০-১০০ বছরের এই বৃদ্ধ একাই চলাফেরা করতে পারছে না তাহলে তিনি কোথায় থাকবেন এমনটাই চিন্তা সবার। দিন শেষে রাত নেমে আসলে এক পর্যায়ে বিষয়টি স্থানীয়রা হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেনকে জানানো হয়। পরে থানা পুলিশের একটি চৌকস দল পিক-আপ নিয়ে এসে ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন। পরে নাম ঠিকানা পেলে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


এলাকাবাসী বলেন, হাতে লাঠি আর বস্তা নিয়ে বসে আছে রাস্তার পাশে ৯০ বছরের একজন বৃদ্ধ। নাম ও ঠিকানা জানতে চাইলে শুধু বলেন, নাম মতিউর আর রংপুর বাড়ি। এর থেকে আর কিছুই বলতে পারেন না তিনি। কথাও অস্পষ্ট, হাঁটাচলাও করতে পারছেন না।


সন্তান সন্ততি আছে কি না তাও জানা যাচ্ছে না। খেয়ে না খেয়ে পড়ে আছে রাস্তার উপর। দেখার কেউ নেই। রাস্তার পথচারিরা দয়া করে কিছু দিলে খাচ্ছিল না দিলে না খেয়ে থাকছিল।


স্থানীয়রা আরও বলেন, দুপুরে একটি ব্যাটারী চালিত অটো রিকশা তাকে একটি দোকানের পাশে রেখে চলে যায়। তখন তারা তাকে মসজিদের ভিতরে রাখেন শুধু বলছেন রংপুর থেকে আসছি আর যাব জয়পুরহাটের পাঁচবিবি বড় মসজিদে। দেখতে মনে হবে বাবা দাদার মতো। চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে। চোখে ছাপ পড়ে গেছে কিছু দেখতে পারেনা। সম্বল বলতে হাতে একটি লাঠি আর একটি সাদা কাপড়ের বস্তা। স্থানীয়দের দাবী সরকারের পক্ষ থেকে তার থাকার একটা ব্যবস্থার করা হোক।


বৃদ্ধ মতিউর রহমান আল্ত আল্ত করে বলেন, অটো রিকশা চড়ে এখানে নেমে দিয়ে যায়। কিন্তু কোন ছেলে মেয়ে নেই। আরও কিছু জানতে চাইলে বলতে পারছেন না তিনি।


এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে দিয়ে ইউএনও মহোদয়ের সঙ্গে পরামর্শ করে রাস্তার পাশে মসজিদের থাকা সেই বৃদ্ধকে চিকিৎসা ব্যবস্থার জন্য হাকিমপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে করা হয়েছে।


হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা বলেন, এমন বয়সে এই বৃদ্ধাকে রাস্তায় থাকতে দেখে সবারই মনে প্রশ্ন রয়েই যায়, কেমন সন্তান আর কেনই বা রাস্তায় বাবাকে ফেলে রেখে যায়। যত বড়ই খারাপ হক না কেন এই বয়সে তাকে রাস্তায় ফেলে যাওয়া কোন মতেই বিবেচ্য হয়নি।


তিনি আরও বলেন, ওই বৃদ্ধকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে এখানে আপাতত চিকিৎসা দেওয়া হচ্ছে তার পরিবারের সঠিক পরিচয় পাওয়া গেলে বৃদ্ধকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com