ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২১:২৬
ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরমাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব বিতরণ করা হয়।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিনের সভাপতিত্বে আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।


অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে উপজেলার সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি বিনামূল্যে পাঁচ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ এর আওতায় রোপা আমন মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সুবিধাভোগী প্রত্যেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি রোপা আমন ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এতে করে সাড়ে তিন হাজার বিঘা জমিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা রোপা আমন চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করবেন। কৃষকদের মাঝে ব্রিধান-৮৭, ব্রিধান-৪৯, ব্রিধান-৭৫, ব্রিধান-১০৩, বিনা-৭, বিনা-১৭ জাতের রোপান আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।


বিবার্তা/অমর গুপ্ত/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com