
সিরাজগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের অভিযানে ১৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৭ জুন) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি কক্সবাজার সদর থানার উত্তর ডিককুল গ্রামের মো. ইসহাকের ছেলে,মোহাম্মদ সালমান।
রাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যার১২'র উপ-অধিনায়ক মেজর ফারহান-উজ-জামান তথ্য নিশ্চিত করে গণমাধ্যমে জানান,গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি সালমানকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে আসামী সংশ্লিষ্ট থানায় উদ্ধারকৃত আলামত সহ হস্থান্তর করা হয়েছে।
বিবার্তা/কাইয়ুম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]