সারাদেশ
নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ২২:৩৫
নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের একটি আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।


বুধবার (১৭জুন) নবাবগঞ্জ উপজেলার ৭ নং দাউদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত রুপালি রাণী (৩৫) একই গ্রামের বাসিন্দা ও অরুণ সরকারের স্ত্রী বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি গ্রামের সেকেন্দার হাজির আম বাগানে সকাল ৬টার দিকে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।পরে বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে থানায় নিয়ে আসে।


এ বিষয়ে নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হারেছ উদ্দিন বলেন, নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগছি এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com