সারাদেশ
তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৭৭ পরিবারের মাঝে কার্ড বিতরণ
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ২২:০৩
তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৭৭ পরিবারের মাঝে কার্ড বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তৃতীয় পর্যায়ের বিতরণ শুরু হয়েছে।


বুধবার (১৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর উপজেলার দেবনগর ইউনিয়নের ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির।


উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দেবনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টুটুয়াপাড়া, মানিকডোবা, হাটুপাড়া, সরকারপাড়া, ঝাড়বাড়ি ও মন্ডলপাড়া এলাকার ৪৭৭ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। বর্তমান সরকারের নির্বাচণী ইস্তেহার ও সরকারের এই উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com