
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙালি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর বাক প্রতিবন্ধী মমিন মিয়া নামে ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চর বালুয়া এলাকায় বাঙালি নদী থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
নিহত মমিন মিয়া ওই এলাকার বাক প্রতিবন্ধী মতিয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল (মঙ্গলবার) দুপুরে মায়ের সাথে বাড়ির পার্শ্ববর্তী বাঙালি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশু মমিন নিখোঁজ হয়। তখন পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিন্ত রাত গভীর হওয়ায় এবং ডুবুরির দল না আসায় তারা বাড়ি চলে যান।
মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান জানান, আজ (বুধবার) দুপুরে স্থানীয়রা বাড়ির পাশেই নদীতে মমিনের মরদেহ ভাসতে দেখে মরদেহটি উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/নুর আলম/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]