
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভটভটি উল্টে মফিজুল ইসলাম (৫৫) নামে এক গরুর খামারি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন।
বুধবার (১৭ জুন) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার পলাশী ইউনিয়নের রামদেব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজুল ইসলাম রংপুরের গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকটি গরু নিয়ে গংগাচড়া থেকে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে করে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি হাটে যাচ্ছিলেন মফিজুল ইসলামসহ কয়েকজন গরু ব্যবসায়ী। পথে রামদেব এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায়।
এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মফিজুল ইসলাম মারা যান। বাকি আহত গফুর ও ভটভটিচালককে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]