
গাইবান্ধায় পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে এক কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনার জেরে অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে নিহতের বিক্ষুব্ধ স্বজনরা।
বুধবার (১৭ জুন) সকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গ্রামের হাওয়াই দিঘিতে গোসল করতে নামে তিন কিশোর—রাহাত, সাকিব ও রিফাত। গোসলের একপর্যায়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে সাকিব ও রিফাত মিলে রাহাতকে পানিতে চুবিয়ে রাখে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের দাবি, ঘটনার পর থেকে অভিযুক্ত দুই কিশোর ও তাদের পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
এদিকে বুধবার সকাল ৮টার দিকে নিহতের পরিবার ও স্বজনরা বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা চালায়। তারা বাড়িতে ঢুকে আসবাবপত্র ও থালা-বাসন ভাঙচুর করে এবং কিছু মালামাল পুকুরে ফেলে দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
পরে হামলাকারীরা বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে তা সম্ভব হয়নি। এ সময় জবান আলী ও সাদেকুলের বাড়িতেও ভাঙচুর চালানো হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিবার্তা/রাকিবুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]