তুচ্ছ কথায় নির্মমতা: রংপুরে হাতুড়ির আঘাতে কর্মচারীর মৃত্যু
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১০:২৫
তুচ্ছ কথায় নির্মমতা: রংপুরে হাতুড়ির আঘাতে কর্মচারীর মৃত্যু
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুর মহানগরীর খামার মোড় এলাকায় একটি ভাজাপোড়ার দোকানের কর্মচারীকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত হামলাকারীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।


মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টা ৫০ মিনিটে দিকে খামার মোড় মেয়রের গলিতে অবস্থিত আমির হোসেনের দোকানে এই ঘটনা ঘটে। নিহত কর্মচারীর নাম শাওন (২৫)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খামার মোড় এলাকার দোকান মালিকের ছেলে মনু (৩০) ও কর্মচারী শাওনের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনার বশে মনু দোকানে থাকা একটি হাতুড়ি দিয়ে শাওনের মাথায় ও শরীরে এলোপাতাড়ি আঘাত করেন। এতে শাওন গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।


তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় শাওনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


ঘটনার পর পরই রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপরই ডিবির একটি দল ও কোতোয়ালি থানা পুলিশ স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্ত মনুকে আটক করতে সক্ষম হয়।


কোতোয়ালি থানা পুলিশ জানায়, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে।


বিবার্তা/নাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com