
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্ডাল ট্যাবল্টেসহ জেলার পার্বতীপুর উপজেলার দুই ভাই সুলতান শেখ সরকার (২৮) ও জামাল শেখ (২৭) করেছে থানা পুলিশ। এ মামলার হাকিমপুর থানার মংলাবাজার তারিকুল ইসলাম এর ছেলে লিমন (২৭) পলাতক আসামি রয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরের পরে গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, পার্বতীপুর উপজেলার সাহেবপাড়া(জিন্ন) পাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের আদিবাসী পাড়া এলাকায় জনৈক জহনের বাড়ির সামনে হাকিমপুর থনার এসআই লক্ষিকান্ত রায় সহ পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে১৬ (ষোল) টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার দুই ভাইকে ১৬টি ট্যাপেন্ডাটল দুই সুলতান শেখ ও জামাল শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
এ মামলায় পলাতক আসামি হলেন- মংলাবাজার তারিকুল ইসলামের ছেলে লিমন (২৭),। এসময় ১৬ টি ট্যাপেন্ডাল সহ গ্রেফতার থানায় নিয়ে আসে আসে পুলিশ গভীর রাতে।
এবিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন বলেন, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ থানার খট্রামাধবপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। আটক আসামিদের থানায় নিয়ে এসে পুলিশের কার্যক্রম শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]