হিলিতে পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ২১:১৯
হিলিতে পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৈগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।


এসময় উপস্থিতি ছিলেন, ইউপি সদস্য বৈগ্রামের বাসিন্দা মশিউর রহমান বকুল, বৈগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানাজ বেগম, সহকারী শিক্ষক মোজাম্মেল হক, সদস্য মাহিদুল ইসলাম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ।


বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক বলেন, একটি গাছ মানেই এক নতুন প্রাণ। আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সবুজ ও ফুলে-ফলে ভরিয়ে তুলতে গাছের চারা রোপণ ও সঠিকভাবে এই চারা রক্ষণাবেক্ষণ করতে হবে।


বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মশিউর রহমান বকুল বলেন ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু সচেতন করে তুলতে এবং সবুজ বাংলাদেশ গড়তে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।


সরকারের এই দূরদর্শী ও কল্যাণমুখী পরিকল্পনা সফল করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com