
ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার ভালুকা পৌরসভার মেঘার মাঠ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফয়সাল আহাম্মেদ মুক্তাগাছা উপজেলার বেনীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তবে পরিবারের সঙ্গে তিনি ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল পরিবারের সঙ্গে বসবাসের পাশাপাশি ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিল। রবিবার দুপুরে মেঘার মাঠ এলাকা দিয়ে বাসায় ফেরার পথে হঠাৎ বজ্রাঘাতের শিকার হয় সে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রাঘাতে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিবার্তা/সাজ্জাদুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]