নালিতাবাড়ীতে পাঁচ মাদ্রাসা ছাত্র নিখোঁজ
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ২৩:৫৭
নালিতাবাড়ীতে পাঁচ মাদ্রাসা ছাত্র নিখোঁজ
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

১২ দিনের ব্যবধানে শেরপুরের নালিতাবাড়ী থেকে একই দিনে তিন শিক্ষার্থীসহ মোট পাঁচ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এদের সবার বয়স এগারো বছর থেকে পনেরো বছরের মধ্যে। এ নিয়ে নিখোঁজ শিক্ষার্থীর অভিভাবকসহ অন্যান্য অভিভাবকদের মাঝে উদ্বেগ বিরাজ করছে।


খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৭ মে বুধবার সকাল দশটার দিকে উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের আব্দুল হাই এর ছেলে এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার পনেরো বছর বয়সী শিক্ষার্থী ইসরাফিল দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়।


গত ৬ জুন শনিবার নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ তাহফিজুল কোরআন মডেল মাদরাসার শিক্ষার্থী ও উপজেলার পাঁচগাঁও গ্রামের খন্দকার মোবারক হোসেনের ১৩ বছর বয়সী ছেলে খন্দকার মাশরাফি মাদরাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়।


গত ৭ জুন রবিবার দুপুরে উপজেলার পাঁচগাঁও গ্রামের ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসা থেকে একই গ্রামের উকিল মিয়ার ১১ বছর বয়সী ছেলে রাব্বানী, মানিক মিয়ার ১২ বছর বয়সী ছেলে তোফায়েল ও আব্দুল আওয়ালের ১৩ বছর বয়সী ছেলে রাসেল নিখোঁজ হয়।


স্থানীয় সূত্র জানায়, একসাথে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে রাব্বানী ও তোফায়েল এর আগেও পালিয়েছিল। পরে আত্মীয়-স্বজনের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। তারা পড়াশোনায় অমনোযোগী।


এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম জানান, মাশরাফি ও ইসরাফিরের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পাঁচগাঁও থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীর সাধারণ ডায়েরি করতে সোমবার তাদের অভিভাবকরা থানায় এসেছেন। শিশুদের উদ্ধারে খোঁজখবর নেওয়া হচ্ছে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com