সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৯:০৯
সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসের চাপায় একটি অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।


শুক্রবার (৫ জুন) বেলকুচি উপজেলার মেঘমল্লা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ‘সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বেলকুচির মেঘমল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং একজন আহত হন।’


খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com