
ময়মনসিংহের সদর উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা ফুলপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।
নিহতরা সম্পর্কে বাবা-ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক করা হয়।
ময়মনসিংহ সদর থানার এসআই ফরিদ জানান, মরদেহ উদ্ধার শেষে সড়কে যানজট নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। ঘটনাস্থলে দুর্ঘটনা তদন্ত ও পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]