
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস সন্ধ্যায় চড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক (সলঙ্গা) থেকে হাটিকুমরুলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, খবর পেয়ে সলঙ্গা থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় আহত ২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ বর্তমানে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]