সারাদেশ
শেরপুরে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৫
প্রকাশ : ২১ মে ২০২৬, ০০:৪৬
শেরপুরে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৫
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।


বুধবার (২০মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন আক্তার।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় বুধবার সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান শেরপুর শহরের নবীনগর মহল্লার গৃহবধূ সুজানা বেগম (৩০) ও অজ্ঞাত এক যুবকসহ দুজন। এতে আহত হন আরও পাঁচজন।


দুর্ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এছাড়া আরও একজন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আরও দুইজন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।


নিহত সুজানা বেগমের স্বজনদের অভিযোগ, হাইওয়ে সড়ক দখল করে ধান মাড়াই করার কারণেই এ দুর্ঘটনা ঘটে।


সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. উৎপল হাসান জানান, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।


শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।


অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন আক্তার বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি। ড্রাম ট্রাক আটকসহ পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com