
ময়মনসিংহের ভালুকা উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইনসহ উপজেলা প্রশাসন, ইউনিয়ন ভূমি অফিস ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় বক্তারা বলেন, আধুনিক ও নাগরিকবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে নতুন ইউনিয়ন ভূমি অফিস ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে সাধারণ মানুষ আরও দ্রুত ও সহজে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক।
বিবার্তা/সাজ্জাদুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]