
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপন, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফেরসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম বিষয়ে পঞ্চগড়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, পঞ্চগড়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভিন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সীমা শারমিন, সদর ওপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানাসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি ও নারীর জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। একইসঙ্গে এসব কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়নে প্রশাসনের উদ্যোগ ও অগ্রগতির তথ্য সাংবাদিকদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নানা কার্যক্রম চলমান রয়েছে।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]