পাটগ্রাম সীমান্তে গরু ধরে নিয়ে যাওয়া বিএসএফকে প্রতিহত করলো স্থানীয়রা
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০১:১২
পাটগ্রাম সীমান্তে গরু ধরে নিয়ে যাওয়া বিএসএফকে প্রতিহত করলো স্থানীয়রা
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) প্রতিহত করেছে এলাকাবাসী।


মঙ্গলবার (১২ মে) সকালে পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের ৮৭৩ নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৮৭৩ সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি গরু ঘাস খাচ্ছিল। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কয়েকজন সদস্য গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয় এবং বিএসএফকে প্রতিহত করে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের শান্ত করেন। পরে বিএসএফ সদস্যরা নিজেদের ভুখন্ডে ফিরে যায়।


জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয়দের বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়েছিল। পরে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।


এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com