সারাদেশ
নানা আয়োজনে পঞ্চগড়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
প্রকাশ : ১২ মে ২০২৬, ১৮:০৯
নানা আয়োজনে পঞ্চগড়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ— জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।


দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১২ মে) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে বের করা হয়। রিয়্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় হয়ে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।


পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউট এবং বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখা এই র‍্যালির আয়োজন করেন। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোছা. আমেনা খাতুন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা।


এসময় বক্তব্য রাখেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. মনসুর আলমসহ নার্সিং কর্মকর্তারা।


বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় নার্সরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দিন-রাত পরিশ্রম করে তারা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তবে অনেক সময় রোগীর স্বজনদের অসৌজন্যমূলক আচরণ ও নিরাপত্তাহীনতার মুখেও পড়তে হয় নার্সদের। এ পরিস্থিতিতে নার্সদের ক্ষমতায়ন ও তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।


আলোচনা সভায় বক্তারা আরও বলেন, স্বাস্থ্যখাতে নার্সদের ভূমিকা আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। এসময় র‌্যালি ও আলোচনা সভায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মরত নার্স, নার্সিং শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।


উল্লেখ্য, আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ Florence Nightingale-এর জন্মদিন উপলক্ষ্যে প্রতিবছর ১২ মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়ে থাকে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com