লালমনিরহাটে গণধর্ষণ মামলার পলাতক আসামি রংপুরে গ্রেফতার
প্রকাশ : ১১ মে ২০২৬, ২১:১৭
লালমনিরহাটে গণধর্ষণ মামলার পলাতক আসামি রংপুরে গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গৃহবধূকে জোরপুর্বক ভুট্টাখেতে গণধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামি রকিবুল ইসলাম (৩২) গ্রেফতার হয়েছেন। রংপুর র‍্যাব- ১৩ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর নগরীর তাজহাট থানা এলাকার দর্শনা মোড় থেকে রকিবুলকে গ্রেফতার করে।


সোমবার (১১ মে) দুপুরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর র্যা ব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।


গ্রেফতার আসামি রকিবুল ইসলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া গ্রামের বাসিন্দা।


এজাহারের বরাত দিয়ে র‍্যাব ও পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় ভিকটিম বেলাল হোসেন নামে এক ব্যক্তির কাছে হাওলাদের ৫ হাজার নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলালের সাথে তার দেখা হলে তিনি টাকা চান। এসময় বেলালের সাথে উপস্থিত ছিলেন রকিবুল ইসলাম ও ছাইয়াকুল ইসলাম। বেলাল ভিকটিমকে টাকা না দিয়ে তিনজনে মিলে ভিকটিমকে জোরপূর্বক সড়কের পাশে ভুট্টাখেতে নিয়ে যান। এসময় ভিকটিম চিৎকার করলে তার মুখ কাপড় দিয়ে বাধা হয়।তারা তিনজনে মিলে পালাক্রমে ভিকটিমকে গণধর্ষণ করে ভুট্টাখেতে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করান। ওই রাতেই ভিকটিমের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ২২ এপ্রিল ভিকটিম নিজে বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর আসামিরা গা ঢাকা দেন।


রংপুর র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, র‍্যাব ও পুলিশ পলাতক অপর দুই আসামীকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে। খুব দ্রুতই পলাতক আসামি গ্রেফতার হবে বলে তিনি জানান।


বিবার্তা/হাসানুজ্জামান/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com