
লালমমিরহাটে প্রাণ-আরএফএল গ্রুপের আয়োজনে বিশাল চাকরি মেলায় আসা হাজার হাজার তরুণ-তরুণীর উদ্দেশ্যে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে কঠোর পরিশ্রম ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। তিনি লালমনিরহাটের মতো সীমান্তবর্তী এলাকায় এ ধরনের মহতী উদ্যোগ নেওয়ার জন্য প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানান।
সোমবার (১১ মে) লালমনিরহাট জেলা স্টেডিয়ামে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী 'চাকরি মেলা-২০২৬'-এ প্রধান অতিথির বক্তব্যে ত্রানমন্ত্রী দুলু এসব কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, লালমনিরহাটের মতো সীমান্তবর্তী এলাকায় এ ধরনের মহতী উদ্যোগ বেকারত্ব দূরীকরণে বড় ভূমিকা রাখবে। তিনি তরুণদের কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করার পরামর্শ দেন।
মেলা প্রাঙ্গণে সকাল থেকেই চাকরি প্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর পর্যন্ত প্রায় ৩ হাজার যুবক-যুবতী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এদের মধ্য থেকে দিনব্যাপী লিখিত পরীক্ষা ও ভাইভার মাধ্যমে বিভিন্ন পদে ১ হাজার জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। এছাড়াও প্রাণ-আরএফএল গ্রুপের রিক্রুটমেন্ট হেড নূরুল আলম খান ও নাফিস ইনদালিব অর্নব উপস্থিত ছিলেন। ১৯৮১ সালে যাত্রা শুরু করা প্রাণ-আরএফএল গ্রুপ বর্তমানে দেশ-বিদেশে প্রায় ২ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।
বিবার্তা/হাসানুজ্জামান/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]