
রবি মৌসুমে অধিক ফলনশীল হাইব্রিড ভুট্টা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে মাঠ পর্যায়ে প্রচারণা চালাচ্ছে বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান সার্কেল সীড। এরই অংশ হিসেবে আজ সোমবার (১১ মে) বিকেলে সদর উপজেলা হাড়িভাসা ইউনিয়নের ডাঙ্গীপুকুড়ী এলাকার জোতবাহাদীপাড়ায় একটি কৃষক মাঠ দিবসের আয়োজন করেন সার্কেল সীড কোম্পানী।
কৃষকদের নিয়ে আলোচনা সভায় “সার্কেল সীড” এর দুটি হাইব্রিড ভুট্টার জাত CIS-৯৪২৪ ও CIS-৩৩৫৫ কে রবি মৌসুমের সর্বোচ্চ ফলনশীল জাত হিসেবে স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন গুনাগুন তুলে ধরা হয় । কৃষকদের কাছে উন্নতমানের বীজ পৌঁছে দিতে এবং অধিক ফলনের বার্তা ছড়িয়ে দিতেই মুলত এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান আয়োজকরা ।
স্থানীয় কৃষকরা জানান, বর্তমানে ভুট্টা চাষে লাভজনক ফলন হওয়ায় কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী জাতের বীজ ব্যবহারে উৎপাদন খরচ কম এবং ফলন বেশি।
সার্কেল সীডের প্রতিনিধিরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের উন্নত বীজ সরবরাহ করাই তাদের লক্ষ্য। রবি মৌসুমে ভুট্টার ভালো ফলন নিশ্চিত করতে তারা মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শও দিয়ে থাকেন জানান তারা ।
এসময় হাড়িভাসা ইউনিয়নের কৃষি কর্মকর্তা রাজাবুল হোসেন রাজা, সার্কেল সীড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম, সার্কেল সীড কোম্পানীর অংশীদার ও রংপুর বিভাগের বিভাগীয় ডিপো ইনচার্জ মো. বাকি বিল্লাহ আল আশরাফ, স্থানীয় প্রতিনিধি মো. রেজাউল করিম প্রধান রেজা ও মো. মিলায়িতুজ্জামান মিলনসহ স্থানীয় ভুট্রাচাষীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]