ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস
প্রকাশ : ১০ মে ২০২৬, ২২:৩৫
ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে জিংকসমৃদ্ধ উচ্চফলনশীল ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস ও আলোচনা সভা করা হয়েছে।


রবিবার (১০ মে) বিকেলে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI)-এর হারভেস্টপ্লাস প্রোগ্রামের “রিয়েক্টস-ইন (REACTS-IN)” প্রকল্পের উদ্যোগে ভেড়িভেড়ি মাদ্রাসা মাঠে এ মাঠ দিবস ও আলোচনা সভা করা হয়। এতে শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার অতিরিক্ত কর্মকর্তা নিহাঞ্জন রায়। এছাড়াও ইএসডিও ও রিয়েক্টস-ইন প্রকল্পের ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম, ইএসডিও’র রিয়েক্টস-ইন প্রকল্প কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং মো. আবু তালহা শিশির।


আলোচনা সভায় বক্তারা বলেন, ব্রি ধান-১০২ শুধু উচ্চফলনশীল ধানই নয়, এটি পুষ্টিগুণেও অত্যন্ত সমৃদ্ধ। বিশেষ করে এতে বিদ্যমান জিংক শিশু, কিশোর-কিশোরী এবং গর্ভবতী নারীদের পুষ্টির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে কম পানি, কম সার এবং কম পরিচর্যায় ভালো ফলন পাওয়ায় এই ধান কৃষকদের জন্য লাভজনক।


কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে ধানটির উৎপাদন কৌশল, রোগবালাই ব্যবস্থাপনা, পরিচর্যা ও বীজ সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে কৃষকদের পরামর্শসহ জিংক চালের ভাত খাওয়ার পরামর্শ দেন।


বিবার্তা/বিধান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com