প্রকাশিত হলো বাংলার গর্ব কাজী শেখ রেয়াজ উদ্দীন আহমেদের ওপর বই
প্রকাশ : ০৯ মে ২০২৬, ২৩:১৩
প্রকাশিত হলো বাংলার গর্ব কাজী শেখ রেয়াজ উদ্দীন আহমেদের ওপর বই
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ড. মোহাম্মদ শফিউল হক রচিত ‘বাংলার গর্ব কাজী শেখ রেয়াজউদ্দীন আহমেদ (ঐতিহাসিক, সমাজ সংস্কারক ও কিংবদন্তী লাঠিয়াল)’ বইটির মোড়ক শনিবার (৯ মে) বিকেলে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।


লালমনিরহাট সাহিত্য -সংস্কৃতি সংসদের আয়োজনে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার জছির উদ্দিন বিদ্যানিকেতন মিলনায়তনে আলোচনা সভা ও বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে লেখককে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


অনুষ্ঠানে লালমনিরহাট সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি আতাউর মালেকের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন (পূর্ব অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান, বেগম রোকেয়া কলেজ) প্রফেসর মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ও উপস্থাপন বাংলাদেশ বেতার আব্দুস সালাম, লেখকের পরিচিতি পাঠ করেন সামিমা আক্তার খানম লিমা।


এ সময় উপস্থিত ছিলেন দৈখাওয়া কলেজের অধ্যক্ষ মোফাজ্জ হোসেন,জছির উদ্দিন শিশু নিকেতনের অধ্যক্ষ আজমাইন কবির সোহাগ, লালমনিরহাট সাহিত্য -সংস্কৃতি সংসদের উপদেষ্টা লীনা রহমান।


সাহিত্যিক পূর্ণিমা রাজ প্রখ্যাত ইতিহাসবিদ, সমাজ সংস্কারক ও কিংবদন্তি লাঠিয়াল কাজী শেখ রেয়াজউদ্দিন আহমেদের শৈশবকাল থেকে তার সমগ্র জীবনী উপস্থাপন করেন।


অনুভূতি ব্যক্ত করেন সংগঠনের সাধারণ সম্পাদক সরমিন বীথি, লেখক ইরশাদ জামিল, লেখক পরিবারের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন লেখকের কনিষ্ঠ পুত্র ডা. মাশরুরুল হক।


এই প্রকাশনা অনুষ্ঠানে বইটির লেখক ড. মোহাম্মদ শফিউল হক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে দোয়া কামনা করে বক্তব্য রাখেন।


উল্লেখ্য, ১৮৮৩ সালের জানুয়ারী মাসে কালীগঞ্জের দলগ্রাম ইউনিয়নের কাজী পরিবারে কাজী শেখ রেয়াজ উদ্দীন আহমেদ জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম হাজী শেখ মুহম্মদ জয়েন উল্লাহ এবং মাতার নাম ফুল বিবি। তিনি একাধারে একজন লাঠিয়াল, শিক্ষাবিদ, ঐতিহাসিক, সাহিত্যিক এবং সমাজ সচেতন সংগ্রামী ব্যক্তি ছিলেন। তিনি স্যার সৈয়দ আমীর আলী রচিত ‘শর্ট হিস্ট্রি অব দি স্যারাসেনস’ গ্রন্থের সার্থক অনুবাদ করেছিলেন।


তিনি ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত নিখিল বঙ্গ লাঠিয়াল সমিতির সভাপতি ছিলেন। দেশ বিভাগের পর এ সমিতির নাম হয় পূর্ব পাকিস্তান লাঠিয়াল বাহিনী। প্রায় ২০ হাজার লাঠিয়াল এ বাহিনীর সদস্য ছিল। পাকিস্তান সরকার তাকে ‘তমঘা-ই মজলিস’ খেতাবে ভূষিত করে। ১৯৭২ সালের ২৫ জুন তিনি মারা যান।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com