ভালুকায় সিএনজি-অটোরিকশা সংঘর্ষে ১১ মাসের শিশু নিহত
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১৯:৪৬
ভালুকায় সিএনজি-অটোরিকশা সংঘর্ষে ১১ মাসের শিশু নিহত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ভালুকায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া আক্তার (১১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির দাদি সনি খাতুন গুরুতর আহত হয়েছেন।


শনিবার (৯ মে) বিকালে উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


নিহত সুরাইয়া আক্তার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কড়ইতলা এলাকার ছমির উদ্দিনের মেয়ে। দুর্ঘটনার সময় শিশুটি তার দাদি সনি খাতুনের কোলে ছিল বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, সুরাইয়া আক্তার তার মা ও দাদির সঙ্গে সিএনজিযোগে হালুয়াঘাটের কড়ইতলা এলাকায় যাচ্ছিল। পথে উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। দুর্ঘটনায় শিশুটির দাদি সনি খাতুন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।


ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।


বিবার্তা/সাজ্জাদুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com