মিঠাপুকুর ও পীরগঞ্জে জোড়া খুনের স্পট পরিদর্শনে শেষে এসপি
‘খুনি-অপরাধীদের ছাড় নয়’
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১৬:০৭
‘খুনি-অপরাধীদের ছাড় নয়’
রংপুর ব্যুরো
প্রিন্ট অ-অ+

রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জ থানায় দায়েরকৃত পৃথক দুটি হত্যা মামলার তদন্তের অগ্রগতি ও ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। গত বৃহস্পতিবার (৭ মে) দিনব্যাপী তিনি সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করেন।


পরিদর্শনকালে পুলিশ সুপার মামলার তদন্তকারী কর্মকর্তাদের কাছ থেকে বর্তমান মামলার অগ্রগতির খোঁজখবর নেন এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে গ্রেফতারের কঠোর নির্দেশ প্রদান করেন।


তিনি স্থানীয়দের সাথে এ বিষয়ে কথা বলেন এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সচক্ষে পর্যবেক্ষণ করেন।


এ সময় পুলিশ সুপারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মো. নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. নাসিমুজ্জামান।


সংশ্লিষ্ট দুই থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


ঘটনাস্থলগুলো পরিদর্শন শেষে এসপি মোজাম্মেল জানান, "প্রকৃত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। তদন্তে কোনো শিথিলতা সহ্য করা হবে না। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করতে হবে। মনে রাখবেন "খুনি ও অপরাধীদের ছাড় নয়"।


বিবার্তা/নাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com