আদিতমারীতে বিভিন্ন মামলায় ১২ জন গ্রেফতার
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০১:১০
আদিতমারীতে বিভিন্ন মামলায় ১২ জন গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিভিন্ন মামলায় ১২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


শুক্রবার (৮ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানান আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক।


গ্রেফতারকৃতরা হলেন, চুরির মামলায় আদম আলী, মাদক মামলায় মোয়াজ্জেম হোসেন, রহিজ উদ্দিন ও বকুল হোসেন, ক্যাসিনো মামলায় আশিক মিয়া ও আশরাফুল ইসলাম, গ্রেফতারী পরোয়ানায় কৃষ্ণকান্ত, আব্দুল আজিজ, স্মৃতি বেগম, রুমি বেগম ও মিজানুর রহমান, এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আমিনুল ইসলাম ও ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জয়গুন নেসা। এরা সকলে আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।


আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক জানান, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত সহ গ্রেফতারী পরোয়ানা ভুক্ত এসব ব্যাক্তি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com