
দিনাজপুরের হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩১ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে। একইসঙ্গে বিভিন্ন মামলা ও সাজাপ্রাপ্ত মোট ৭ জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে করা হয়েছে।
শুক্রবার (৮ মে) বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।
পুলিশ জানায়, হাকিমপুর থানার এক মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে মো. বিদ্যুৎ হোসেন ওরফে গোবড়া (২৪) এবং মো. শাওন ইসলাম (২৩) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
তারা হাকিমপুর উপজেলার নয়া নগর (বালুপাড়া) এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও বিভিন্ন মামলায় মো. আইনুল (৩৭), মো. সুজন ওরফে সুমন, মো. সেতু (২৮), মো. হারুনুর রশিদ ওরফে হারুন (৪৩) এবং সাজাপ্রাপ্ত আসামি মো. মামুনুর রশিদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মামুনুর রশিদের বিরুদ্ধে ঢাকা মহানগরের যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-০২ আদালতের একটি মামলায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন জানান, হাকিমপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]