
দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির উঠানে ধানের কাজ করার সময় বজ্রপাতে সৌরভ হোসেন (১৮) নামে এক যুবকে মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামে বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।
মৃত সৌরভ হোসেন উপজেলার ষষ্ঠীপাড়া গ্রামের হাসান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সৌরভ বাড়ির উঠানে হঠাৎ বৃষ্টি আরম্ভ হলে ধান ও খড় জড়ানোর কাজের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ী ইনচার্জ মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/রববানী/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]