অপরাধ দমনে সাংবাদিক-পুলিশের সমন্বয় জরুরি: নতুন ওসি হাবিবুর
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৬:২৯
অপরাধ দমনে সাংবাদিক-পুলিশের সমন্বয় জরুরি: নতুন ওসি হাবিবুর
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার রাতে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ওসি হাবিবুর রহমান বলেন, আইন সবার জন্য সমান। অপরাধী যেই হোক, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।


তিনি বলেন, সাংবাদিক ও পুলিশের লক্ষ্য একই—সমাজের অনিয়ম ও অপরাধ দূর করা। পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হলে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।


এসময় তিনি গৌরীপুর উপজেলায় মাদক, চুরি, ছিনতাই, ইভটিজিং ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে কঠোর অবস্থানের কথা জানান।


গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক কাজী আব্দুল্লাহ আল-আমিন, শফিকুল ইসলাম মিন্টু, সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, প্রেসক্লাবের কার্যকরী কমিটির সহ-সভাপতি কমল সরকার, সহ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহাম্মদ, সাবেক সহ-সভাপতি আলী হায়দার রবিন, মো.হুমায়ুন কবির, তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, আনোয়ার হোসেন, শেখ মো. বিপ্লব, প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, প্রেসক্লাবের সদস্য কামাল উদ্দিন, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, আরিফ আহমেদ প্রমুখ।


বিবার্তা/হুমায়ুন/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com