
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩ টায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।
বুধবার (৬ মে) রাতে উপজেলার ৩ নং আলীহাট ইউনিয়নের জাংগই (মাঠপাড়া) গ্রামে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুরের জাংগই গ্রামে অভিযান চালায়। এ সময় ৪০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. আমিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালীন সময়ে আমিরুলের স্ত্রী ও মামলার পলাতক আসামি মোছাৎ. ফেরদৌসি পারভীন (৩৫) কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে আমিরুলের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পৌর শহরের মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার সাথে জড়িত অপর সহযোগী মো. রাসেল মন্ডলকে (২৭) তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আলিহাট ইউনিয়নের জাংগই গ্রামের আব্দুল মজিদের ছেলে আমিরুল ইসলাম (৪৪), এবং পৌর শহরের মধ্যেবাসুদেবপুর এলাকার হানিফ মন্ডলের ছেলে রাসেল মন্ডল (২৭)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে হাকিমপুর থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের পুলিশ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেছে।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]