অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ২১:১৩
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।


সদর দপ্তর থেকে নির্দেশনা পাবার পর বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে হিলি সীমান্তে এ বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি। সীমান্তে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি টহল ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।


সংশ্লিষ্টরা জানান, সীমান্তে অবস্থিত সব বিওপি ও চেকপোস্টগুলোকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। চেকপোস্টগুলোয় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সেই সঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।


জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল লতিফুল বারী বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ও ক্ষমতার পালাবদলকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি সদর দপ্তর থেকে নির্দেশনা পাওয়ার পর থেকে পুরো সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, সীমান্তে বিজিবি সদস্যদের টহল ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। চেকপোস্টগুলোয় তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। যাতে কোনভাবেই ভারত থেকে কেউ যেন অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সে লক্ষ্যে কাজ করছে বিজিবি। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।



বিবার্তা/রববানী/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com