কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৬:২৫
কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টার দি‌কে উপজেলার ধরণীবাড়ী কিশামত মালতি বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত নাজমুল ইসলাম ওই এলাকার মোস্তফা মিয়ার ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য হা‌বিবুর রহমান লাভলু।


জানা গেছে, বৃহস্পতিবার নাজমুল ইসলাম ওই এলাকার প্রতিবেশী মমিনুল ইসলামের বাড়িতে বিদ্যুৎসংযোগের কাজ করছিলেন। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে উলিপুর থানা ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com