কালীগঞ্জে দুই ইটভাটাকে জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০১:২৯
কালীগঞ্জে দুই ইটভাটাকে জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই আদেশ দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

পরিবেশ অধিদপ্তরের লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, লালমনিরহাটের পাঁচটি উপজেলায় মোট ৪৮টি ভাটায় ইট পোড়ানো হচ্ছে। যার মধ্যে ২১টির কাগজপত্র সঠিক থাকলেও ২৭টির বৈধ কোনো কাগজপত্র নেই। অবৈধ ২৭টির মধ্যে ১৭টি ভাটা হাইকোর্টের স্টে অর্ডারমূলে কার্যক্রম পরিচালনা করছে। অন্য ১০টির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে জেলা পুলিশ, র‍্যাব-১৩ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার গোড়ল ইউনিয়নের মেসার্স জিএ ব্রিকসকে ৫ লাখ টাকা ও মেসার্স এস এ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। পাশাপাশি ভাটাগুলোর কিলন ভেঙে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন আদালত। বৈরী আবহাওয়ার কারণে অন্যগুলোতে অভিযান চালাতে পারেননি ভ্রাম্যমাণ আদালত।

এ সময় লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় ও পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান উপস্থিত ছিলেন। পরিবেশদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজন কুমার রায়।

বিবার্তা/কালীগঞ্জে দুই ইটভাটাকে জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com