কালীগঞ্জে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৭:২১
কালীগঞ্জে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টাখেতে কাজ করার সময় মেঘ-বৃষ্টি দেখে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মো. ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষক মারা গেছেন।


বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারি এলাকায় এ ঘটনা ঘটে। ইউসুফ ওই এলাকার আইয়ুব আলী মুন্সির ছেলে এবং তিন সন্তানের জনক।


প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ভোটমারী ইউনিয়নের তিস্তা নদীর চরে ইউসুফ আলীসহ কয়েকজন খেত থেকে ভুট্টা ওঠানোর কাজ করছিলেন। আকাশে হঠাৎ মেঘ জমে দুপুরের দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রাঘাতে গুরুতর আহত হন ইউসুফ। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি মৃতের পরিবারের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com