
কুড়িগ্রামে সাজেদা বেগম (৬০) নামে বৃদ্ধা এক নারীকে বড় একটি তেঁতুল গাছের মগডালে দেখতে পেয়ে এলাকায় চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে।
বুধবার (৬ মে) সকালে উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মো. আবু সাঈদের স্ত্রী বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহাকরী পরিচালক (অ.দা) এনামুল হক।
স্থানীয়রা জানান, বুধবা সকাল থেকে সাজেদা বেগম খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার সন্ধানে আশপাশে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে তাকে বাড়ির পাশে একটি বড় তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান স্বজনরা। এ সময় সেখানে তাকে গাছের মগডালে শুয়ে এবং বসে থাকতে দেখা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরিবারের আপত্তির কারণে উদ্ধার কার্যক্রমে তাৎক্ষণিকভাবে তারা কাজ শুরু করতে পারেনি।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহাকরী পরিচালক (অ.দা) এনামুল হক বলেন, সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে ওই নারী বাড়ির পাশে একটি পুকুরের ধারে তেঁতুল গাছের মগডালে বসে থাকতে দেখি। কিন্তু তার পরিবারের লোকজনের আপত্তিতে আমরা কাজ করতে পারিনি। তবে এ সময় হঠাৎ তিনি পুকুরে লাফ দিলে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে তাকে মানসিক রোগী মনে হয়েছে বলেও জানান তিনি।তিনি এখন চিকিৎসাধীন রয়েছে।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]