পঞ্চগড়ে যাত্রী তুলতে গিয়ে বাস সুপারভাইজারের মৃত্যু
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৬:১৯
পঞ্চগড়ে যাত্রী তুলতে গিয়ে বাস সুপারভাইজারের মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের বোদা উপজেলায় চলন্ত বাসে যাত্রী তুলতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক বাস সুপারভাইজারের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (৫ মে) সকালে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পঞ্চগড় থেকে দিনাজপুরগামী একটি গেটলক বাস বোদা বাইপাস এলাকায় পৌঁছালে সুপারভাইজার শান্ত চলন্ত অবস্থায় এক নারী যাত্রীকে বাসে তোলার চেষ্টা করেন। এ সময় তিনি ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান এবং বাসের চাকার নিচে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে বোদা থানা ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।


বিবার্তা/গোফরান/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com