হাম-রুবেলা টিকাদান সচেতনতায় কুড়িগ্রামে রেডক্রিসেন্টের ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৫:৩৭
হাম-রুবেলা টিকাদান সচেতনতায় কুড়িগ্রামে রেডক্রিসেন্টের ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর অংশ হিসেবে কুড়িগ্রামে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।


মঙ্গলবার (৫ মে) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বরে গিয়ে এ কর্মসূচি শেষ হয়।


এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ইউনিটের চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, কার্যনির্বাহী সদস্য মুকুল মিয়া, মো. রফিকুল হায়দার সহ যুব সদস্যরা।


লিফলেট বিতরণ শেষে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয় এবং নিয়মিত টিকা গ্রহণে উৎসাহিত করা হয়।


বিবার্তা/আতাউর/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com