মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১২:২৬
মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।


সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতি ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে পৌনে ১২টার দিকে মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশা থাকা তিন নারী যাত্রী নিহত হন।


এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি চালিত অটোরিকশা এবং সড়কে উল্টে যায় ট্রাকটি৷ এ সময় ট্রাকের চালক, হেলপার ও সিএনজি চালিত অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।


ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করি। ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহত তিন নারীর পরিচয় শানাক্ত করা যায়নি। মরেদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com