সারাদেশ
চলন্ত ট্রেনে আগুন, স্থানীয়দের সহায়তায় রক্ষা
প্রকাশ : ০৩ মে ২০২৬, ২২:২৩
চলন্ত ট্রেনে আগুন, স্থানীয়দের সহায়তায় রক্ষা
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


রবিবার (৩ মে) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী রেল রুটের হাতীবান্ধা এলাকায় এই ঘটনা ঘটে। চালকের দ্রুত তৎপরতা এবং স্থানীয়দের সহায়তায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পান যাত্রীরা।


প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী 'কমিউটার-৭১' ট্রেনটি হাতীবান্ধা রেলস্টেশন অতিক্রম করে প্রায় এক কিলোমিটার দূরে পৌঁছালে হঠাৎ এর ইঞ্জিনে আগুন জ্বলে ওঠে। এ সময় রেললাইনের পাশে থাকা একটি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম আগুন দেখতে পায়। তাদের চিৎকার শুনে ট্রেনের চালক তাৎক্ষণিকভাবে ব্রেক চেপে ট্রেনটি থামিয়ে দেন।


আগুন দেখে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় এবং তাঁরা দ্রুত নিচে নেমে পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরবর্তীতে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।


এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে যান্ত্রিক ত্রুটি সাময়িকভাবে মেরামত করার পর ঘণ্টাখানেক পর ট্রেনটি পুনরায় বুড়িমারীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।


হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাকার ঘর্ষণে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে ইঞ্জিনের ওয়েল চেম্বারে আগুন লেগেছিল। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com