কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ০৩ মে ২০২৬, ২১:৫৪
কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


রবিবার (৩ মে) দুপুরে উপজেলার উত্তর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।


এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর নুরে আলম বখতিয়ার ও কাউখালী থানা পুলিশ তাকে সহযোগিতা করে।


জানা গেছে, কাউখালী বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালীর উত্তর বাজার এলাকায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে মেডিসিন হাউজকে ৩ হাজার টাকা, কীট নাশকের দোকান জারা ট্রেডার্স কে ৩ হাজার টাকা এবং অসিম স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


অভিযান চলাকালীন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা দেবাশীষ রায় ব্যবসায়ীদের দৃশ্যমান মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্দিষ্ট মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশ দেন। ভবিষ্যতে ভোক্তা অধিকার লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত যে-কোনো ব্যাবসার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও কর্মকর্তারা সতর্ক করেন।


বিবার্তা/রবিউল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com