
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম কেলিস (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ মে) দিবাগত রাত ১০টার দিকে পৌর শহরের তেরী বাজার এলালায় এ ঘটনার ঘটে৷ নিহত কেলিস ওই এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে।
অভিযুক্ত নূর মোহাম্মদ দুর্গাপুর উপজেলার তেরী বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে বাগ্বিতণ্ডার জেরে নূর মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম নামে এক যুবক কেলিসকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করে ৷ রাতে ময়মনসিংহ মেডিকেল নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ রাতেই দুর্গাপুরের বাসা থেকে নূর মোহাম্মদের মা নূরনাহার ও তার বোন জামাই মাজেদুলকে গ্রেফতার করে। এরপর পুলিশ তৎপর হয়ে অভিযান চালিয়ে ওইদিন ভোর রাতে জেলা শহরের মালনী এলাকা থেকে অভিযুক্ত নূর মোহাম্মদকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গত রাতেই নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বাদী হয়ে নূর মোহাম্মদসহ পাঁচজনকে আসামি থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (৩ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]