
লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, আমাদের কৃষি প্রধান এ দেশের অর্থনীতির মুল চালিকা শক্তি কৃষি। সেই কৃষি ও পরিবেশের উন্নয়নে মৃত খালগুলো খনন করা হচ্ছে।
শনিবার(২ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের বলাইয়েরপাট খাল খনন কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নে সারাদেশে খাল খনন করেছেন। বিগত সরকার কোন যত্ন না নেয়ায় খালগুলো মরে যায় এবং কৃষি ও পরিবেশে বিরুপ প্রভাব ফেলে। খাদ্য উৎপাদন কমে গিয়ে দেশের অর্থনীতি ভেঙে ফেলে। আমাদের সরকার সেই মৃত খালগুলোকে জিবন্ত রুপ দিতে খাল খননের উদ্যোগ নিয়েছে।
এমপি বাবুল বলেন, খালগুলো খনন করে দুই পাড়ে বনায়ন করা হবে। এতে খালগুলোতে মাছ চাষ হবে, খালের পানি বোরোসহ সকল ফসলের সেচ কাজে ব্যবহার হবে। উৎপাদন খরচ কমে আসবে কৃষিতে। সব মিলে খালগুলো খনন হলে কৃষি ও পরিবেশে উন্নয়নের বিপ্লব ঘটবে।
খাল খনন কাজের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম মাজহানুর রহমান, দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর প্রমুখ।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]