বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০০:৫৬
বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।


শনিবার (২ মে) দুপুর ২টার দিকে এ স্থলবন্দর পরিদর্শন করেন তিনি।


এসময় শুল্ক স্টেশন(কাস্টমস), বন্দর কর্তৃপক্ষ, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও আমদানি রপ্তানি কারক এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


বুড়িমারী স্থলবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থল শুল্ক স্টেশন কাস্টমস কর্মকর্তা ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছ তিনি। বৈঠকে দু-দেশের বাণিজ্যিক কার্যক্রম ও সীমান্ত বাণিজ্যের সার্বিক উন্নয়ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।


আলোচনায় মনোজ কুমার বলেন, বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানির যে জটিলতা আছে সেটা নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা হয়েছে। যেসব পণ্য দেশের অন্যান্য স্থলবন্দরে চালু আছে অথচ বুড়িমারী স্থলবন্দরে নিষেধাজ্ঞায় আছে সেটি নিয়ে কাজ করা হবে।


বিজনেস ভিসা সহ সকল ধরনের ভিসা জটিলতা দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন ভারতের সহকারী হাইকমিশনার। এছাড়াও বৈঠকে দুই দেশের আমদানি-রপ্তানি কাজে সুবিধা অসুবিধার বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে।


বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও আমদানি- রপ্তানিকারক এসোসিয়েশনের প্রতিনিধিরা বলেন, ভারত ও ভুটান থেকে যেসকল পণ্য অন্যান্য বন্দরে আমদানি রপ্তানি হয় কিন্তু বুড়িমারী স্থলবন্দর দিয়ে হয় না, সে বিষয় হাইকমিশনারকে অবগত করা হয়েছে।


বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার স্থলবন্দর পরিদর্শনে আসেন। বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com