উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, ফসল ডুবে যাওয়ার শঙ্কা
প্রকাশ : ০২ মে ২০২৬, ২০:১১
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, ফসল ডুবে যাওয়ার শঙ্কা
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে।


শনিবার (২ মে) সকাল ৯টায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


নদীপাড়ের মানুষ ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, কয়েক দিন ধরে টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারনে তিস্তার পানি শনিবার ভোর থেকে কিছুটা বৃদ্ধি পাচ্ছে। এভাবে পানি বাড়লে ফসল ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


লালমনিরহাটের পাঁচটি উপজেলার ওপর দিয়ে তিস্তা নদী বয়ে যাওয়ায় নদীতে সামান্য পানি বাড়লে গোটা জেলার সব উপজেলার নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়।


তিস্তা ব্যারেজ ডালিয়া কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান, শনিবার ভোর থেকে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকাল ৯টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৭৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


তিস্তা ব্যারেজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনো বিপদসীমার অনেক নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com