
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় গবাদিপশুসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
শনিবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক।
বিজিবি সূত্রে জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গবাদিপশু, মাদকসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজারমূল্য ২৪ লাখ ১০ হাজার ৫৭০ টাকা।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]