
জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আজ সিরাজগঞ্জের বেশকিছু এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১১ কেভি জুটমিল ফিডারের আওতাধীন এলাকায় জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ এবং নিকটবর্তী বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য শনিবার (২ মে) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা সিরাজগঞ্জের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এই এলাকাগুলো হলো- কান্দাপাড়া, কান্দাপাড়া বড় ক্লাব রোড, কল্যাণী চড়পাড়া, কল্যাণী প্রাইমারি স্কুল রোড, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, আনসার ক্যাম্প, কান্দাপাড়া কবরস্থান রোড ও আশপাশের এলাকা।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে জরুরি কাজের স্বার্থে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]