
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত সাতজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেল ৫টার দিকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন— মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৌর শহরের উত্তর বাসুদেবপুর এলাকার মো. বেলাল হোসেন (৩৩) ও পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার হাফিজুর রহমান (৪০)।
হাকিমপুর থানার মামলা নম্বর ৩৮ ও ১। এছাড়া বৃহস্পতিবার রাতে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা হিলি বাজারের (পুরনো সুইপার পট্টি) এলাকায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার সাদ্দাম হোসেন (৩৫), তারাজুল (৪২), সুলতান (৪৫), মুনসুর রহমান (৩৮) ও নবাবগঞ্জ উপজেলার আনেছ (৫২)।
ওসি বলেন, হাকিমপুর থানাকে শতভাগ মাদকমুক্ত ও ওয়ারেন্ট ভূক্ত আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনকে ৭ দিনের কারাদণ্ড হয়েছে। পুলিশের আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/রববানী/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]